Header Ads

“রোযার প্রকারভেদ”




بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ 
বিসমিল্লাহির রাহমানির রাহীম

“রোযার প্রকারভেদ”



রোযা মোট ছয় প্রকারঃ
১.ফরয
২.ওয়াজিব
৩.সুন্নত
৪.মুস্তাহাব
৫.মাকরূহ
৬.হারাম


ফরয রোযাঃ

পবিত্র রমাদ্বান শরীফ-এর এক মাস রোযা হচ্ছে ফরয রোযা।


ওয়াজিব রোযাঃ

মানত-এর রোযা।
নফল রোযার ক্বাযা,যা শুরু করার পর ফাসিদ (ভঙ্গ)হয়ে গিয়েছিলো।
বিভিন্ন কাফফারার রোযা।


সুন্নত রোযাঃ

*পবিত্র আশূরা মিনাল মুহররম (দশই মুহররম) উপলক্ষে দুটি রোযা রাখা। অর্থাৎ ৯/১০ অথবা ১০/১১ তারিখে রোযা রাখা।
*প্রতি মাসে তিনটি রোযা রাখা।
*পহেলা রজব এর দিনে রোযা রাখা। 
*মি’রাজ শরীফ-এর দিনে রোযা রাখা।  
*শবে বরাত উপলক্ষে ১৫ই শা’বানে রোযা রাখা।  
*শাওওয়াল মাসের ৬টি রোযা।   
*যিলহজ্জ মাসের ১-৯ তারিখ পর্যন্ত ৯টি রোযা।   

মুস্তাহাব রোযাঃ

*প্রতি আরবী মাসের ১৩, ১৪, ১৫ তারিখে রোযা রাখা।
*প্রতি সপ্তাহের ইয়াওমুল ইছনাইনিল আযীম তথা সোমবার শরীফ এবং বৃহস্পতিবার রোযা রাখা।
*যে পাঁচ দিন রোযা রাখা নিষিদ্ধ সে পাঁচ দিন ব্যতীত অন্যান্য যে কোন দিন রোযা রাখা।  


মাকরূহ রোযাঃ

*ইয়ামুশ শক অর্থাৎ চাঁদের ত্রিশ তারিখ দিনে রোযা রাখা সাধারণভাবে মাকরূহ। 
*এছাড়া আশুরা উপলক্ষে ১ দিন রোযা রাখা 
হারাম রোযা-
*পবিত্র ঈদুল ফিতর-এর দিন।  

হারাম রোজাঃ


*পবিত্র ঈদুল আদ্বহার দিন। 
*এবং ঈদুল আদ্বহা-এর দিনের পরবর্তী তিন দিন (১১,১২,১৩ই যিলহজ্জ তারিখে) রোযা রাখা হারাম।  


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.